ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক পদক্ষেপ নিলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি যুদ্ধের পথে না এগোনোর আহ্বান জানিয়েছেন। এরদোগানের মতে, ইরানকে কেন্দ্র করে নতুন কোনো সংঘাত শুরু হলে তার নেতিবাচক প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব অর্থনীতিতেও পড়বে।
সোমবার (৯ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকু থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট।
এরদোগান জানান, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু হলে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি স্পষ্টভাবে যুদ্ধবিরোধী বার্তা দিয়েছেন।
তুরস্ক শুরু থেকেই ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক আগ্রাসনের বিরোধিতা করে আসছে। দেশটির অবস্থান হলো, এমন পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিতে পারে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। তবে মার্কিন পক্ষ থেকে বলা হচ্ছে, চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না।
এমন পরিস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে এই কূটনৈতিক তৎপরতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার পাশাপাশি হরমুজ প্রণালির চলমান সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এরদোগান।
তার মতে, এই সংকট শুধু ইরান বা মধ্যপ্রাচ্যের আশপাশের দেশগুলোর জন্য সমস্যা তৈরি করছে না। বরং বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতি ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটে থাকা দেশগুলোর জন্যও এটি বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে অস্থিতিশীলতা বাড়লে তার প্রভাব আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতিতেও পড়তে পারে বলে সতর্ক করেছেন তুর্কি প্রেসিডেন্ট।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালির সংকট নিয়ে মধ্যপ্রাচ্যে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে নতুন করে সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |