রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ; জাপান সফর, দ্বিপক্ষীয় চুক্তি ও জাতীয় স্বার্থ নিয়ে আলোচনা। বিস্তারিত পড়ুন বুলবুল আহমেদের বিশেষ প্রতিবেদনে।
চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব; এলএনজি টার্মিনাল মেরামতে সাময়িক স্বল্পচাপের কথা জানিয়েছে পেট্রোবাংলা। বিস্তারিত পড়ুন বুলবুল আহমেদের বিশেষ প্রতিবেদনে।
পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে গাজীপুর ও নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন; ড্রোন ও বডি ওর্ন ক্যামেরায় কেন্দ্রীয় মনিটরিং। বিস্তারিত পড়ুন বুলবুল আহমেদের বিশেষ প্রতিবেদনে।
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের রায় বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ট্রাইব্যুনালের চিঠি। বিস্তারিত পড়ুন বুলবুল আহমেদের বিশেষ প্রতিবেদনে।
বাংলাদেশে আবারও বেড়েছে এলপিজির দাম। ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য ২ হাজার ৬০ টাকা, যা সোমবার রাত ৮টা থেকে কার্যকর হয়েছে।
রাজধানীর ধানমন্ডি ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগারগাঁওয়ে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বিস্ফোরণ ঘটান। হতাহত নেই।
জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপন ও বিদ্যুতের অপচয় রোধে ডিপিপি তৈরির সিদ্ধান্ত নিয়েছে উচ্চপর্যায়ের কমিটি।
সম্পত্তির বাজারমূল্য নির্ধারণে পরিবর্তন আনছে সরকার। নতুন প্রস্তাবে বিভাগীয় কমিশনার, ডিসি ও ইউএনওর নেতৃত্বাধীন কমিটি মৌজাভিত্তিক মূল্য নির্ধারণ করবে।
ফরিদপুরের সদরপুরে সাড়ে চার মাস ধরে নিখোঁজ শিশু সামিউলকে উদ্ধারে বসতঘরের পাকা মেঝে কেটে ছয় ফুট গভীর পর্যন্ত তল্লাশি চালিয়েছে পিবিআই।
পঞ্চগড়ের আটোয়ারীতে তরুণীকে ধর্ষণ ও হত্যার পর রেললাইনে মরদেহ ফেলে রাখার মামলায় রিফাত বিন সাজ্জাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
নেত্রকোনার বারহাট্টায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাই সাইকুল মিয়াকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগামী বছর মোট ২৯ দিন ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটির বাইরে পাওয়া যাবে ২২ দিন।
গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনের সময় হামলার শিকার হয়েছেন এসআই শাখাওয়াত হোসেন ইমতিয়াজ। পুড়িয়ে দেওয়া হয়েছে তার মোটরসাইকেল।
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মুরাসু ভারতের অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে। বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি।
কুমিল্লার বরুড়ায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত ও তার ছেলে পাঁচ মামলার আসামি শুভকে গ্রেফতার করেছে পুলিশ।