| বঙ্গাব্দ

ঢাকেশ্বরী মন্দিরে মহাসমারোহে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ২০২৫

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 17-08-2025 ইং
  • 4828637 বার পঠিত
ঢাকেশ্বরী মন্দিরে মহাসমারোহে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ২০২৫
ছবির ক্যাপশন: তিন বাহিনী প্রধান

ঢাকেশ্বরী মন্দিরে মহাসমারোহে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ২০২৫

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহাসমারোহে পালিত হলো ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ২০২৫। শনিবার (১৬ আগস্ট) আয়োজিত এ উৎসবে একসঙ্গে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান।

তিন বাহিনী প্রধানের এই যৌথ উপস্থিতি উৎসবকে করেছে আরও বর্ণাঢ্য, পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্তও স্থাপন করেছে।

অনুষ্ঠানে তিন বাহিনী প্রধান প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। পলাশীর মোড় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি রাজধানীর বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়।

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুনবাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency