কুমিল্লা, শনিবার:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন কটূক্তির তীব্র প্রতিবাদ জানিয়ে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচির আয়োজন করেন আন্তর্জাতিক গলফার ডা. আফশান আনিস ও কবি, সাংস্কৃতিক সংগঠক শহীদুল হক সোহেল। এতে কুমিল্লার সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে কবি শহীদুল হক সোহেল বলেন,
"শহীদ জিয়ার ছবি অবমাননা এবং তারেক রহমানকে নিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করা অত্যন্ত ঘৃণিত ও নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। দেশের রাজনৈতিক পরিবেশে শিষ্টাচার ফিরিয়ে আনতেই হবে।"
ইন্টারন্যাশনাল গলফার ডা. আফশান আনিস বলেন,
"রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তবে শহীদ রাষ্ট্রপতির প্রতি এমন অসম্মান কিংবা ব্যক্তিগত কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনীতি থেকে এ ধরনের নোংরামি দূর হওয়া জরুরি।"
কর্মসূচিতে অংশ নেন সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন জসিম উদ্দিন, মো. রাজেশ, মো. মাসুদ, সানি, আবুল, রাহিম, জিসান, বাচ্চু, জামাল, জুয়েল, মাইনুল, সালাম ও রাসেলসহ আরও অনেকে। প্রায় দেড় শতাধিক অংশগ্রহণকারীর উপস্থিতিতে কর্মসূচি শক্তিশালী রূপ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন,
“বাংলাদেশের রাজনীতিতে নৈতিকতা ও শিষ্টাচারের চর্চা প্রয়োজন। ব্যক্তি আক্রমণ বা ইতিহাস বিকৃতির মাধ্যমে রাজনীতি এগোয় না।”
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |