| বঙ্গাব্দ

মোহাম্মদপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-10-2026 ইং
  • 419360 বার পঠিত
মোহাম্মদপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার
ছবির ক্যাপশন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

মোহাম্মদপুরে ভোলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহাদ হোসেন গ্রেপ্তার

প্রতিবেদক: বুলবুল আহমেদ

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আহাদ হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের ইকবাল রোড এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আহাদ হোসেন ভোলা সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ভোলা সদর পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানিয়েছে, সাবেক এই কাউন্সিলর দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত মুঠোফোনে যোগাযোগ রাখছিলেন। রাজধানীতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং ঝটিকা মিছিল পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আহাদ হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

সংবাদ পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency