| বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ‘ডাকাত সর্দার’ চোক্কাসহ গ্রেপ্তার ৩

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 24-10-2026 ইং
  • 432171 বার পঠিত
নারায়ণগঞ্জে ‘ডাকাত সর্দার’ চোক্কাসহ গ্রেপ্তার ৩
ছবির ক্যাপশন: ডাকাত সর্দার’ চোক্কাসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের বন্দরে ১১ মামলার পলাতক ডাকাত সর্দার খোকনসহ তিনজন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

প্রতিবেদক: বুলবুল আহমেদ

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১১টি মামলার পলাতক আসামি ও কুখ্যাত ডাকাত সর্দার মো. খোকন ওরফে চোক্কাসহ (৩৬) তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি জামাল উদ্দিন। এর আগে শুক্রবার গভীর রাতে বন্দর থানার সোনাচড়া ও রামনগর এলাকার বায়তুল মামুর জামে মসজিদের পেছনের তিন রাস্তার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাকিরা হলেন মো. পারভেজ (২৮) এবং মো. মঞ্জুর (৫০)। তাদের দুজনের বাড়ি বন্দর থানার রামনগর এলাকায়।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতি ও অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি লোহার তৈরি কাঠের বাটযুক্ত রামদা, একটি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি, একটি লোহার তৈরি চাপাতি, একটি কালো স্কচটেপ দ্বারা পেঁচানো ছুরি, দুটি হলুদ রঙের প্লাস্টিকের বাটযুক্ত ছুরি এবং একটি লাল রঙের প্লাস্টিকের কভারযুক্ত তার কাটার প্লাস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি সংগঠনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসার কথা স্বীকার করেছে।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। এর মধ্যে প্রধান আসামি খোকন ওরফে চোক্কার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাসহ মোট ১১টি মামলা ও ৫টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া মো. পারভেজের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা ও একটি পরোয়ানা এবং মো. মঞ্জুরের বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় বন্দর থানায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency