লালমাটিয়ায় তরুণী লাঞ্ছনার অভিযোগে রিংকু গ্রেফতার, ফারুকীর পোস্টে তথ্য নিশ্চিত
রাজধানীর লালমাটিয়ায় ধূমপান নিয়ে দুই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছনা দেওয়ার অভিযোগে রিংকু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৯ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (১০ মার্চ) সকালে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানান তিনি।
ফারুকী তার স্ট্যাটাসে লিখেছেন, “লালমাটিয়ার উত্যক্তকারী রিংকুকে কালকে রাতে গ্রেফতার করা হয়েছে।” এর পর তিনি একটি গান থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, “কথা যদি কই, কখন আস্তে কখন বলব জোরে, কি করে হাসব, কি করে বসব/ ঘুমাবো কেমন করে/ তুমি বলে দেবে/ কোনটা চলবে/ কোনটা চলবে না...”
ঘটনার পটভূমি
এর আগে, লালমাটিয়ার একটি চায়ের দোকানে দুই তরুণীকে ধূমপান করতে দেখে তাদের শারীরিকভাবে লাঞ্ছনা করেন রিংকু। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ‘মব অপরাধ’ হিসেবে এই ঘটনার বিরুদ্ধে শাস্তির দাবি ওঠে।
গ্রেফতার হওয়ার পর, এই ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং রিংকুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |