অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর র্যাব হেডকোয়ার্টারে অবস্থিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন। তার সফরে বিদেশি গণমাধ্যমের সাংবাদিক এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই আয়নাঘরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গুম হওয়া ব্যক্তিদের আটক রাখা হতো। অনেককে আট-নয় বছর পর্যন্ত বন্দি রাখা হয়েছিল।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুহাম্মদ ইউনূস বলেন,
"এটা একটা বিভৎস দৃশ্য। মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো কিছু আছে সেটার থেকে বহু দূরে এগুলো নিয়ে যাওয়া হয়েছে। নৃশংস অবস্থা প্রতিটি জায়গায়।"
তিনি আরও বলেন,
"বিনা কারণে জঙ্গি আখ্যা দিয়ে মানুষকে ধরে এনে এসব টর্চার সেলে ভয়াবহ নির্যাতন করা হতো। এখন শুনছি, সারা দেশে এমন আরও ৭০০-৮০০ ‘আয়নাঘর’ রয়েছে। আমি ভেবেছিলাম শুধু এখানেই আছে, কিন্তু এর প্রকৃত সংখ্যা নিরূপণ করা কঠিন।"
গুম কমিশন এই আয়নাঘর চিহ্নিত করার জন্য ধন্যবাদ জানিয়ে ইউনূস বলেন,
"এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিচার করা হবে। যারা এ কাজে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও জানান, গুম কমিশনের প্রতিবেদনে আয়নাঘরের তথ্য-প্রমাণ সিলগালা করে রাখা হবে এবং বিচারের জন্য ব্যবহৃত হবে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন:
দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম নিজেদের এই আয়নাঘরের বন্দি হিসেবে চিহ্নিত করেছেন এবং সুনির্দিষ্ট নির্যাতনের জায়গা দেখিয়েছেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |