শ্যামপুরে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নির্বাপণ কাজ চলমান
রাজধানীর শ্যামপুরে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, নির্বাপণ কাজ এখনও চলমান রয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার কিছু পরে আগুনের খবর পাওয়ার পর একে একে ৭টি ইউনিট সেখানে যোগ দেয়। প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শ্যামপুরের ১১ নম্বর লাল মসজিদ রোডের এই কারখানায় প্লাস্টিক ও রাবার মজুদ ছিল এবং পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিংও করা হচ্ছিল। পোস্তগোলা, সূত্রাপুর এবং সিদ্দিকবাজার স্টেশনের ফায়ার ফাইটাররা আগুন নেভাতে অংশ নেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |