শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রথম জানিয়েছিলেন এএফপির ঢাকা প্রতিনিধি শফিকুল আলম
ঢাকা, ৬ আগস্ট ২০২৫: ৫ আগস্ট ২০২৪ সালে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রথম প্রকাশ করেছিলেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির ঢাকা প্রতিনিধি শফিকুল আলম। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কীভাবে একটি নির্ভরযোগ্য সোর্সের কাছ থেকে খবর পাওয়ার পর তিনি প্রথমবার শেখ হাসিনার দেশত্যাগের তথ্য নিশ্চিত করেন।
এএফপির ঢাকা প্রতিনিধি শফিকুল আলমের অভিজ্ঞতা
শফিকুল আলম জানান, ৫ আগস্ট দুপুর ১২টা ৪০ বা ৪৫ মিনিটের দিকে তিনি তার সোর্সকে ফোন করেন। সোর্স তাকে জানান, “শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।” তবে প্রথমে এএফপির সাউথ এশিয়া প্রধান তাকে একক সোর্সের ভিত্তিতে খবর না দেওয়ার পরামর্শ দেন। এর পর তিনি দ্বিতীয়বার সোর্সের কাছ থেকে বিস্তারিত তথ্য পান, যেখানে জানানো হয় যে, এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স) শেখ হাসিনাকে এয়ারপোর্টের দিকে যাওয়ার প্রস্তুতি নিতে বলেছিল, কারণ গণঅভ্যুত্থানের কারণে আন্দোলনকারীরা এয়ারপোর্টে চলে এসেছে।
শেখ হাসিনার পালানোর প্রক্রিয়া
শফিকুল আলম আরও জানান, শেখ হাসিনা প্রথমে এয়ারপোর্টের দিকে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, তবে পরে খবর আসে যে আন্দোলনকারীরা এয়ারপোর্টেও চলে এসেছে। এরপর, সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে পুরাতন এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।
সত্যতা নিশ্চিতকরণ এবং পেশাগত চাপ
এএফপির প্রতিনিধি বলেন, "ততক্ষণে আমি অন্য একটি সোর্সকেও ফোন করেছিলাম, তিনি আরও বিস্তারিত নিশ্চিত করেন। এরপর আমরা শেখ হাসিনার দেশত্যাগের খবর আপলোড করি। তারপর সমস্ত মিডিয়া আমাকে ফোন করতে থাকে।" তিনি বলেন, “এসময় আমার অফিস, সাংবাদিকরা এবং শুভাকাঙ্ক্ষীরা আমাকে ফোন করে যাচ্ছিল। একসময় টিভিতে সেনাবাহিনীর ভাষণ শোনার পর, আমি নিশ্চিত হলাম যে শেখ হাসিনা আর ফিরে আসবেন না।"
পেশাগত জীবনের অন্যতম বড় অর্জন
শফিকুল আলম তার জীবনের এই অভিজ্ঞতাকে তার পেশাগত জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “এটা আমার জীবনের সবচেয়ে বড় ও সেরা অর্জন।” পাশাপাশি, তিনি আরও উল্লেখ করেন যে, জুলাইয়ের ১৮ তারিখের পর দেশের সব ইন্টারনেট বন্ধ হলেও তার অফিসে হাই স্পিড ইন্টারনেট ছিল, যা তাকে অন্যান্য সাংবাদিকদের সহায়তা করতে সক্ষম করেছে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |