অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না
ঢাকা: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। শনিবার ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, "রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও, আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ।" তিনি উল্লেখ করেন, "মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে।" তিনি বলেন, "আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত, তাদেরও আইনের আওতায় আনা সুযোগ রয়েছে।"
মব ইস্যু নিয়ে তিনি মন্তব্য করেন, "এটা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং গত ১৭ বছরের ক্রোধ। তবে এই ক্রোধ সমীচীন নয়।"
জুলাই অভ্যুত্থান শহীদদের স্মরণ করে আসাদুজ্জামান বলেন, "আবু সাইদ কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। জুলাইয়ের শহীদরা কোনো রাজনীতির কেউ না, তারা স্বৈরাচার আমলের ভুক্তভোগী হয়ে রাস্তায় নেমেছিলেন। তারা সবাই নাগরিক প্রতিনিধি।"
তিনি বলেন, "জুলাই বিপ্লবের মূল চেতনা বাংলাদেশের সুশাসন।" তিনি আরও বলেন, "দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই এর প্রধান লক্ষ্য।"
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |