বাংলাদেশ প্রতিদিন ডেস্ক
ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর নতুন ব্যবস্থাপনা পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কায়জার আহমেদ চৌধুরীকে বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।
গত ২৩ জুন ডাক বিভাগের মহাপরিচালকের বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংক।
নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন:
কায়জার আহমেদ চৌধুরী (চেয়ারম্যান), সাবেক এমডি, এবি ব্যাংক
নিয়াজ আসাদুল্লাহ, অধ্যাপক, মোনাশ ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির ফেলো
বজলুল হক খন্দকার, গবেষণা পরিচালক, পিআরআই
মো. আনোয়ার হোসেন, সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক
ব্যারিস্টার তানিম হোসেইন শাওন, সুপ্রিম কোর্টের আইনজীবী
ডাক বিভাগের মহাপরিচালক (পদাধিকারবলে সদস্য)
অর্থ মন্ত্রণালয়ের ঋণ ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব (পদাধিকারবলে সদস্য)
গত ৫ আগস্ট নগদের আগের পরিচালনা পর্ষদের সদস্যরা দায়িত্ব ত্যাগ করেন।
পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক ২১ আগস্ট প্রশাসক নিয়োগ দেয় এবং সেপ্টেম্বরে কে এ এস মুরশিদকে চেয়ারম্যান করে ৫ সদস্যের বোর্ড গঠন করে।
প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যাওয়া হলে, সর্বশেষ আদালত বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের পক্ষে রায় দেয়।
এর ভিত্তিতে নতুনভাবে পর্ষদ পুনর্গঠন করা হয়।
বাংলাদেশ ব্যাংক ডাক বিভাগের অনুরোধে পুনর্গঠিত এই বোর্ডের উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেছে—
"নগদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কৌশলগত ব্যবস্থাপনা নির্ধারণ।"
চিঠিতে আরও বলা হয়, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন ২০২৪ অনুযায়ী বোর্ড গঠন করা হয়েছে।
নগদের নেতৃত্বে এই পরিবর্তনের ফলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা স্বচ্ছতা, কৌশলগত পুনর্গঠন এবং ভবিষ্যৎ কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
নতুন চেয়ারম্যান কায়জার আহমেদের নেতৃত্বে 'নগদ' আবার তার আস্থার জায়গা ফিরে পাবে কিনা— তা সময়ই বলে দেবে।
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |