ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন,
“ইরানের সঙ্গে চলমান সংঘর্ষে ইসরায়েল বিজয়ের পথে।”
সোমবার (১৬ জুন) এক বিমানঘাঁটি পরিদর্শনকালে তিনি সেনাদের উদ্দেশে বলেন,
“পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূলে আমরা দুই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।”
ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে,
তারা তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে
এবং ইরানের এক-তৃতীয়াংশ মিসাইল লঞ্চার ধ্বংস করেছে
নেতানিয়াহু এই দাবি পুনর্ব্যক্ত করে বলেন,
“বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।”
নেতানিয়াহু অভিযোগ করেন, ইরান ইসরায়েলের বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানিয়েছে।
তিনি বলেন,
“সৃষ্টিকর্তার সাহায্যে আমরা সফল হবো। এই যুদ্ধ আমরা শেষ করব বিজয় নিশ্চিত করেই।”
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রথমে বলেছিলেন,
“তেহরানের বাসিন্দাদের মূল্য দিতে হবে।”
তবে ব্যাপক সমালোচনার পর তিনি ব্যাখ্যা দেন যে তাদের শারীরিক ক্ষতির কোনো উদ্দেশ্য নেই।
এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন,
“আমাদের কোনো ইচ্ছা নেই সাধারণ তেহরানবাসীকে শারীরিক ক্ষতি করার।”
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।
🔹 রাশিয়ার অবস্থান:
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান,
“সংঘাত নিরসনের জন্য রাশিয়ার আগের প্রস্তাব এখনো বহাল রয়েছে।”
🔹 তুরস্কের অবস্থান:
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন।
তুরস্ক মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানান।
ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার জেরে পাকিস্তান তাদের বেলুচিস্তান প্রদেশের পাঁচটি সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।
পাকিস্তানি কর্মকর্তা কাদির বখশ পিরকানি বলেন,
“পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।”
ইরানে নিহত: এখন পর্যন্ত ২২৪ জন (সূত্র: ইরান স্বাস্থ্য মন্ত্রণালয়)
ইসরায়েলে নিহত: ২৪ জন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |