খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী।
বৃহস্পতিবার (১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানায়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম।
প্রজ্ঞাপনে বলা হয়, “রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩’ এর ১০(১) ও ১০(৩) ধারা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত চুয়েটের অধ্যাপক ড. হযরত আলী রুটিন দায়িত্ব পালন করবেন।”
নিয়োগকালীন সময়ে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় কুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছিল।
ড. হযরত আলী একজন অভিজ্ঞ শিক্ষাবিদ ও প্রশাসক হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে চুয়েটের বিভিন্ন প্রশাসনিক ও শিক্ষাগত দায়িত্ব পালন করে আসছেন। তার অন্তর্বর্তীকালীন নিয়োগে কুয়েটের প্রশাসনিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |