| বঙ্গাব্দ

মিয়ানমারে টিকটক জ্যোতিষী গ্রেফতার, ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করে আতঙ্ক সৃষ্টি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 27-04-2025 ইং
  • 5146902 বার পঠিত
মিয়ানমারে টিকটক জ্যোতিষী গ্রেফতার, ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করে আতঙ্ক সৃষ্টি
ছবির ক্যাপশন: মিয়ানমারে টিকটক জ্যোতিষী গ্রেফতার, ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করে আতঙ্ক সৃষ্টি

মিয়ানমারে টিকটক জ্যোতিষী গ্রেফতার, ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করে আতঙ্ক সৃষ্টি

মিয়ানমারে ২১ বছর বয়সী এক টিকটক কন্টেন্ট ক্রিয়েটরকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করেছিলেন যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

এই কন্টেন্ট ক্রিয়েটরের নাম জন মোই থি। ৯ এপ্রিল তিনি তার টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি দাবি করেন, ২১ এপ্রিল মিয়ানমারে একটি বড় ভূমিকম্প হবে এবং সেটি মিয়ানমারের প্রত্যেকটি শহরে আঘাত হানবে। ভিডিওতে তিনি আরও সতর্ক করে বলেন, সবার উচিত দিনের বেলা উঁচু ভবনে না থাকা।

ভিডিওটি পোস্ট করার পর, থি’র ভিডিওটি প্রায় ৩০ লাখ ভিউ পেয়েছে। এই ভিডিওতে, ভূমিকম্পের ভয়াবহতার কথা বলে তিনি মিয়ানমারের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন। উল্লেখ্য, মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পের ঘটনার দুই সপ্তাহ পর এবং প্রায় ৩৫শ' মানুষ প্রাণ হারানোর পর, এই কন্টেন্ট ক্রিয়েটর আবার একটি ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে দেন।

বিধ্বংসী ভূমিকম্পের পর মিয়ানমারের অধিবাসীরা একেবারে আতঙ্কিত এবং এই আতঙ্কের সুযোগ নিয়ে জন মোই থি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency