| বঙ্গাব্দ

মোহাম্মদপুরে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে দুই কারবারি গ্রেফতার, ২২ কেজি গাঁজা উদ্ধার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 27-04-2025 ইং
  • 5152096 বার পঠিত
মোহাম্মদপুরে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে দুই কারবারি গ্রেফতার, ২২ কেজি গাঁজা উদ্ধার
ছবির ক্যাপশন: মোহাম্মদপুরে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে দুই কারবারি গ্রেফতার, ২২ কেজি গাঁজা উদ্ধার

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. বাবু ওরফে টান্নু (৩৫) ও মো. বাবর হাসান (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-২ এই তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি দল জেনেভা ক্যাম্প এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে দুই কারবারিকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা ও ২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে জেনেভা ক্যাম্পে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে র‍্যাব সদস্যরা অভিযানে যান। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেয়া তথ্য অনুযায়ী ২টি বস্তা থেকে ২২ কেজি গাঁজা এবং ২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে নানা কৌশলে ঢাকার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রয় করে আসছিল।

বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‍্যাব-২ জানিয়েছে, রাজধানী ঢাকা থেকে মাদক নির্মূল করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency